৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, রাজপাড়া, পবা ও বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পুড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার বামন শিকর উত্তরপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: হাবিবুর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও গত ১ আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া অচিনতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মুক্তার হোসেনের ছেলে মো: মিজানুর রহমান ওরফে মিজান (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিজানের বিরুদ্ধে শাহমখদুম থানায় ১টি পেনাল কোড, রাজপাড়া থানায় ১টি নারী ও শিশু আইনে এবং ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তাছাড়াও একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে পবা থানা পুলিশ তরফ পারিলা এলাকায় অভিযান পরিচালনা করে চক পারিলা গ্রামের মো: মাসুদ রানার ছেলে মো: আলমগীর কবির (৩৫)-কে গ্রেপ্তার করা হলেও একই থানার তরফ পারিলা গ্রামের মো: আজাহার আলীর ছেলে মো: বাবু হোসেন (৫৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

আরও পড়ুনঃ   ইউক্রেনে রুশ সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে : পুতিন

অন্যদিকে গত ২ আগস্ট সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি বাসার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একই থানার খরবোনা নদীর ধার গ্রামের কেতাবুরের ছেলে মো: রুহুল আমিন (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রুহল আমিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST