৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় গ্রামের মো: কামাল শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মো: শ্যামল শেখ (২৮), দাশপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে ফিরোজ আলী (২৬), লক্ষীপুর প্যারামেডিকেল মোড় এলাকার মৃত আ: রবের ছেলে মো: মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুর গ্রামের মো: হেকমত আলীর ছেলে বাবু (৪০)-কে গ্রেপ্তার করে। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করেন।

আরও পড়ুনঃ   মান্দায় ভারী বর্ষণে আশ্রয়ণ পল্লীর পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত সর্বমোট ৭৫ গ্রাম গাঁজা, ১.১ গ্রাম হেরোইন, ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   মুনতাহা হত্যা মামলায় ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, শ্যামলের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানার মোট ২টি মাদক আইনে এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও আলামিনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়। অন্যদিকে গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৫টি মাদক মামলা ও ১টি পেনাল কোড আইনে মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST