১০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে আমবাগানের শতাধিক গাছ কেটে সাবাড়, থানায় মামলা

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি ফলবান আমবাগানের ১০১টি আমরূপালির (অম্রপালি) গাছ কেটে ও উপড়ে ফেলে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন এবং চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক মোঃ রিয়াজুল গোদাগাড়ী মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ রিয়াজুল ইসলাম (৫৩) প্রায় ৪০ বছর পূর্বে গোদাগাড়ী থানার ৫নং গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম মৌজায় ১৬৬ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ৩ জুলাই রাত আনুমানিক ১০ টার সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনীভাবে উক্ত আমবাগানে অনধিকার প্রবেশ করে।

এজহারে আরো উল্লেখ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে বাগানের ১০১টি ফলবান আমরূপালি গাছ উপড়ে এবং গোড়া থেকে কেটে চুরি করে নিয়ে যায়। এতে বাগানের আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে বাগান মালিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান। এই চুরির বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয় এবং জমি দখল করে নেওয়ার ও হুমকি প্রদান করে।

আরও পড়ুনঃ   চেয়ারম্যান প্রার্থী শরিফের নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুর, থানায় মামলা

​এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর- ০৭ (তারিখ: ০৫/০৭/২০২৬ ইং) এবং জি আর নম্বর- ১৯২/২৬ (গোদাগাড়ী)।

আরও পড়ুনঃ   তানোরে জামায়াত সমর্থক পিতা-পুত্রের ওপর হামলা

এই বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান ​পুলিশ ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST