
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের নিয়ে গঠিত বিশেষ মাদকবিরোধী টিম মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১১ টার দিকে নগরীর সিটি বাইপাস রোডের দাশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নগরীর সিটি বাইপাস রোডের দাশপুকুর এলাকার ডিঙ্গাডোবা পাঠার মোড় গ্রামের সাকুর ছেলে জুয়েল রানা (২৭) এবং দাশপুকুর বউ বাজার গ্রামের ইসমাইলের ছেলে আব্দুল্লাহ (৩৪)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ২৩৫ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST