২০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: কাদের

অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন বলেন তিনি।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত নির্দেশনা দেন বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি জানান, ঢাকা সিটিতে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত ছিল। কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন। তবে ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ   সপরিবারে কাঁদলেন সুয়ারেজ, মেসির বিদায়ী বার্তা

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্মূল্যের বাজারে নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষের দুঃখ-কষ্টের বিষয় স্মরণ করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু

ঢাকা সিটিতে এ মুর্হূতে বর্তমানে বিশ্ব পরিস্থিতি—যুদ্ধ, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা এর যে প্রতিক্রিয়া বাংলাদেশের দ্রব্যমূল্যের ওপর, জ্বালানির ওপর, ডলারের ওপর বিভিন্নভাবে পড়েছে…এসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকায় ব্যাটারিচালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখার নির্দেশ দিয়েছেন।’

আরও পড়ুনঃ   ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে : সূর্যকুমার

গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দেন।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করে

বিক্ষোভ করেছেন চালকেরা। এদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও পুলিশ বক্সে আগুনের ঘটনাও ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকেও রামপুরা এলাকা অবরোধ করে ব্যাটারিচালিত অটো রিকশাচালকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST