১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

এভারেস্ট জয় করে ফেরা হলো না দুই পর্বতারোহীর

অনলাইন ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করার পর দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই মঙ্গোলিয়ার নাগরিক ছিলেন। এ দুজন নেপাল অংশ দিয়ে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।

তবে তারা তাদের এ দুঃসাহসিক অভিযানে কোনো শেরপার সহায়তা নেননি। এছাড়া সঙ্গে নেননি বাড়তি অক্সিজেনও।

দুই পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি আজ রোববার (১৯ মে) নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।

নিহত পর্বতারোহীরা হলেন ৫৩ বছর বয়সী তেসেদেনদামবা উসুখজারগেল। অপরজন ৩১ বছর বয়সী লাখাগাবাজাভ পুরুভসুরেন।

আরও পড়ুনঃ   গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার ছুঁইছুঁই

গত ১৭ মে উসুখজারগেলের মরদেহটি পাওয়া যায় দক্ষিণ সামিটের ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায়। একই দিন ব্যালকনি এরিয়ার ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায় মেলে পুরুভসুরেনের মরদেহ।

মঙ্গোলিয়ার পর্বতারোহী সংস্থা জানিয়েছে, গত ১৩ মে এ দুইজন সফলভাবে এভারেস্টের চূড়ায় উঠেন। এসব তথ্য পাওয়া গেছে তাদের মোবাইল ফোনে।

মোবাইল ফোনে পাওয়া একটি মর্মস্পর্শী ভিডিওতে উসুখজারগেলকে বলতে শোনা যায়, “মাতৃভূমি ছাড়ার ৫০ দিন পর আমরা অবশেষে পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠেছি।”

আরও পড়ুনঃ   বন্দিচুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, এক শেরপা জানিয়েছেন, যখন এ দুই আরোহী নেমে আসছিলেন তখন তাদের অক্সিজেন ফুরিয়ে যায়। এতে করে সেখান থেকে নামতে তাদের কষ্ট হচ্ছিল।

তারা দুজন গত ১২ মে নিখোঁজ হন। এর পরের দিন ঠিকই তারা চূড়ায় উঠতে সমর্থ হন। কিন্তু নামার সময় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST