১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ

বৃহস্পতিবার সকালে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬ সিরিঞ্জ ওষুধ এসে পৌঁছেছে হাসপাতালে।

স্টাফ রিপোর্টার : মার্কিন দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে এবার ২৮ কোটি টাকার ওষুধ পেল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বিনা মূল্যে পাওয়া এসব ওষুধ বিনা মূল্যেই রোগীদের দেওয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের প্রচেষ্টায় বৃহস্পতিবার সকালে বিপুল টাকার এই ওষুধ এসেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালেই বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের ৬৯৬ সিরিঞ্জ ওষুধ এসে পৌঁছেছে হাসপাতালে। এর দাম প্রায় ২৮ কোটি টাকা। ল্যাবোরেটরি কনফার্মড অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ আরও কিছু অসুখে আক্রান্ত অবস্থায় ভর্তি থাকা রোগীদের অত্যন্ত দামি ওষুধটি বিনা মূল্যে দেওয়া হবে। কোন রোগীর ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা যাবে তা তদারকি করবেন অধ্যাপক আজিজুল হক আজাদ।

আরও পড়ুনঃ   ক্যাশ লেস সিস্টেম চালু করছে রুয়েট

‘ডিরেক্ট রিলিফ’ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। তাদের প্রধান কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। সংস্থাটি নগদ অর্থ দেওয়ার পরিবর্তে সরাসরি চিকিৎসা সহায়তা দেয়, যাতে অপচয় কম হয় এবং প্রকৃত রোগীরা দ্রুত উপকৃত হয়।

এর আগে গত মার্চে ডা. আজিজুল হক আজাদ ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ আনেন। এ ছাড়া গত বছরের নভেম্বরে তিনি এই সংস্থা থেকে প্রায় ৩৬ কোটি টাকার ওষুধ আনেন। আর গত বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য আনেন প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস। এসব ওষুধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   নাটোরে প্রধান শিক্ষক বিমান গোবিন্দের বিরুদ্ধে যত অভিযোগ

ডা. আজিজুল হক আজাদ বলেন, বিদেশ থেকে এসব ওষুধ আনতে হাসপাতালের পরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক তাঁকে সহযোগিতা করছেন। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব ওষুধ বিনা মূল্যে পেয়ে রোগীরা উপকৃত হচ্ছেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

রাজশাহীতে আইজিপি শিক্ষাবৃত্তি ও পুরুস্কার বিতরণ

বাঘায় মাইক্রোবাস এর ধাক্কায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দুই বছর ধরে নিখোঁজ

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১১

রাজশাহীতে পানের বরজে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

১২

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

১৩

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১৪

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

১৫

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৬

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

১৭

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৯

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

২০

Design & Developed by: BD IT HOST