১৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

স্বাচিপ রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপ এর প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান অতিথি ও উদ্বোধক সহ সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পর আজকে যদি আমাদের নতুন প্রজন্ম জানতে চায়, বাংলাদেশ কেমন আছে? আমরা বলবো অবশ্যই ভালো আছে। করোনা মহামারি সময় বাংলাদেশ সফলভাবে সেটি মোকাবেলা করেছে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

উদ্বোধকের বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে দেশ পরিচালনা করছেন। আমরা বলি নেত্রী আছেন সংসদে, আমরা আছি রাজপথে। এই কথাটি যেন আক্ষরিক অর্থে সব সময় সত্য হয়। কখনো যেন এটির ব্যতয় না ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে নেত্রী সংসদ থেকে নির্দেশ দিবেন, আমরা সেই নির্দেশ পালন করবো।

আরও পড়ুনঃ   দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে : ডা. জাহাঙ্গীর

তিনি আরো বলেন, শুধু চিকিৎসক সমাজ নয়, দেশের সর্বত্রই স্বাধীনতার পক্ষের মানুষদের সংক্রিয় ভুমিকা নিয়ে সমাজ গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত তাদের আমলে রাজশাহী সহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর নারকীয় অত্যাচার-নির্যাতন করা হয়েছিল। সেই অতীত আমরা ভুলে যাইনি। যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, যারা বাংলাদেশকে আবারো পাকিস্তান বানাতে চায়, তাদেরকে প্রতিহত করতে আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আর কখনোই বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা তাদেরকে প্রতিহত করেই বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাব।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী। স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডাঃ চিন্ময় কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (সাগর)। সঞ্চালনা করেন স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

আরও পড়ুনঃ   রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

সম্মেলনে আরো বক্তব্য দেন বিএমএ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, নাটোর জেলা স্বাচিপ সভাপতি আব্দুল গণি, স্বাচিপ নওগাঁ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আসেক হোসেন, স্বাচিপ চাপাঁইনবাবগঞ্জ সভাপতি ডা. গোলাম রাব্বানী, স্বাচিপ রামেক সভাপতি প্রফেসর খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ইশরাক শাহরিয়ার, ডা. চিত্তরঞ্জন দাস, সোহেল মামুন, পুরবী রাণী দেবনাথ, কাজল কুমার কর্মকার, ডা. মিনহাজুল ইসলমা, ডা. জাবেব, ডা. কাশফিয়া আহমেদ, দেওয়ান মেহেদী তমাল, ডা. সাঈদা শওকত জেনী প্রমুখ।

এরআগে রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ অন্যান্য অতিথিরা।

সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST