সংবাদ বিজ্ঞপ্তি : এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা প্রতারক চক্র একে অপরের যোগসাজসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেক ফেসবুক একাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সাথে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।
উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে সোমবার (২৬ অক্টোবর) আনুমানিক রাত ৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানাধীন ৮ নং দুরদুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত গন্ডবিল গ্রামস্থ ধৃত আসামি মোঃ শিমুল আলী, পিতা-মোঃ আরাম আলী এর ঘরের মধ্যে এসআরবি সদস্যবৃন্দ উপস্থিত হয়।
উক্ত অভিযানে প্রতারক চক্রের ২ আসামি মোঃ শিমুল আলী (২৬), ও মোঃ সজীব আলী (১৯), উভয়ই পিতা-মোঃ আরাম আলী, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-গন্ডবিল, থানা-লালপুর, জেলা-নাটোর গ্রেফতার করা হয়। গ্রেফতারকালীন সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত ঘটনা স্বীকার করে। অতঃপর আসামিদ্বয়ের ঘরের মধ্যে হতে উপস্থিত লোকজনের সম্মুখে সার্চ করে ৫ টি মোবাইল, ২৫ টি সিম উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST