২৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৫ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশ ও পবা থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ পবা থানার সবসার গ্রামের মৃত ইনসান আলীর ছেলে মো: বাবু সরকার (৫৫)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাবু’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি বাবু’র বিরুদ্ধে পবা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   সোমবার থেকে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু

এছাড়া, ডিবি পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আব্দুর রবের স্ত্রী ও মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে মোসা: খালেদা বেগম (২৮) এবং দাসপুকুর (পুকুরপাড়) গ্রামের মৃত চেরু মিয়ার ছেলে মো: সজিব হোসেন (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৭ পিস ট্যাপেন্টাডল, ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

অন্যদিকে, পবা থানা পুলিশ ২৫ অক্টোবর রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জোতকান্দর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে মো: আব্দুল্লাহ আল সুইট (২০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সুইট ও সুইটের ভাই বর্তমানে শাহমখদুম থানার নতুন ফুদকীপাড়া মিয়াপুর গ্রামে বসবাসরত মো: সাগর আলী (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST