২৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

অনলাইন ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে মোট ৭২১ একর জমি দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিম বঙ্গ রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার ভারতের গুজরাট অঙ্গরাজ্যের গান্ধীনগর শহরে আয়োজিত এক সভায় অমিত শাহ বলেছেন, এই ৭২১ হেক্টর জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি স্পর্শকাতর চিকেন্স নেক এলাকার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে— পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তের বিস্তৃতি সবচেয়ে বেশি। বাংলাদেশের ১০ টি জেলার সঙ্গে সীমান্ত আছে পশ্চিমবঙ্গের।

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু কিছু অংশ অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়; কিন্তু বিভিন্ন জটিলতার কারণে মমতার আমলে ভারতের কেন্দ্রীয় সরকারের সেই চাওয়া পূরণ হয়নি।

আরও পড়ুনঃ   হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে : ড. ইউনূস

এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠন করেছে বিজেপি; সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ছিলেন। গত ৯ মে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন শুভেন্দু।

গান্ধীনগরের জনসভায় অমিত শাহ বলেছেন, শপথ গ্রহণের সাত দিনের মাথায় বিএসএফকে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মাসুদ রানা’ ঈদের সেরা ছবি না হলে আর সিনেমা বানাব না: আব্দুল আজিজ

সীমান্ত সুরক্ষা : বিএসএফকে মোট ৭২১ হেক্টর জমি দিয়েছে পশ্চিমবঙ্গ

‘স্বপ্ন এবার বিশ্বজয়ের’

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

১০

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১১

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

১২

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

১৩

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

১৪

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

১৫

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

১৮

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেনটাডলসহ গ্রেফতার ১

১৯

গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের

২০

Design & Developed by: BD IT HOST