১৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত হয়েছেন। এঘটনায় একজন নিখোঁজ আছেন। সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে ঘটেছে। আহতরা হলেন, স্বপন ব্যাপারী (৪০) এবং জিয়াউল হক (৩৫)। তবে ঘটনাস্থালো আশেপাশে রক্তপাতের আলামত থাকলেও গুলিবিদ্ধ স্বপন ব্যাপারী নিখোঁজ আছেন। জিয়াউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, কালিদাসখালি চরে সশস্ত্র একদল ডাকাত নৌকা বা ট্রলার নিয়ে এসেছিল। এই সময় স্বপন ডাকাতদের দেখার জন্য টর্চলাইট জ্বালিয়েছিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে স্বপনকে গুলি ছোড়ে। গুলিতে স্বপন ও জিয়াউল আহত হন। রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু জায়গায় রক্তের দেখাও মিলেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, রাত বারোটার দিকে দুইটা ট্রলারে ১৫ থেকে ১৬ জন আসেন। এসময় তারা এলোপাথারি গুলি ছুটতে থাকে। গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে দেখি আমাকে তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। এসময় তারা বাড়ির সামনে আমার ছেলে স্বপনকে ধরে ফেলে। তাকেও গালাগালির একপর্যায়ে গুলি করে তাদের ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, গুলিবিদ্ধ আহত স্বপনকে ধরে নিয়ে গেছে ডাকাতরা। সে কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে এ বিষয়ে কিছুই জানি না। আর আহত জিয়াউলকে স্বজনরা হাসপাতালে নিয়ে গেছে। এটা এলাকার মানুষ দেখেছে।

আরও পড়ুনঃ   দেশের জন্য জীবন দিতে প্রস্তুত শিবগঞ্জ উপজেলার চৌকাবাসী

চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, এখানে বালুরঘাট রয়েছে। বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। রাতে আসলে কি ঘটনা ঘটেছিল সেটি এখনো ভালোভাবে জানা যায়নি। তবে স্বপন এবং জিয়াউর নামে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। জিয়াউরকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে স্বপনকে পাওয়া যায়নি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, রাতে গোলাগুলি ঘটনা স্থানীয়রা জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা সেখানে গিয়ে রক্তের দাগ দেখতে পেয়েছে। আহত স্বপনকে উদ্ধারের চেষ্টা চলছে। জিয়াউলকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছে। এখনও থানায় অভিযোগ দেয়নি কেউ। ডাকাত দলে কারা ছিল তাদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST