২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

লালপুরে ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাক করে প্রতারণা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

সালাহ্ উদ্দিন,(নাটোর) লালপুর : নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাক করে প্রতারণা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

শুক্রবার (১লা মে) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে মোঃ বাসেদ আলী (১৭), আশরাফ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯), শাহিনুর রহমানের ছেলে মোঃ শাকিল (১৯), বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮), এবং নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে মোঃ লালন আলী (২১)।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।
অভিযানের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের সাথে হাসেন আলী ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST