৩০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সংবাদ বিজ্ঞপ্তি : মহান মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে তিনি বলেন, ‘মহান মে দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। পহেলা মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁদের সেই সংগ্রাম আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে। শ্রমিকরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে একটি সমৃদ্ধ নগর, শক্তিশালী অর্থনীতি এবং উন্নত দেশ।

আরও পড়ুনঃ   ৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান

রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মহান দিবসে আমরা অঙ্গীকার করি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং উন্নয়নের সুফল সকলের মাঝে সমভাবে বণ্টনে আমরা একসাথে কাজ করবো। সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST