১৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিংকস

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস অননুমোদিত একটি কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকসে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১৭ মে) ওই খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নতুন করে সামনে আসে।

আরও পড়ুনঃ   সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে বস্ত্র ওপাট প্রতিমন্ত্রী

বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ  বলেন, নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল ব্লু ড্রিংকস নামের একটি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   চারঘাটে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ‘ব্লু’ লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST