২০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এ সভায় সভাপতিত্ব করেন।

তথ্যবিবরণী : রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২০তম সভা সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ শিশুশ্রম বন্ধে ও শিশুদের কল্যাণে নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।

বক্তাগণ শিশুশ্রমে জড়িত শিশুদের চিহ্নিত করে তাদের শিশুশ্রম মুক্তকরণে উপযুক্ত ও টেকসই পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে সভাকে জানানো হয়, চলতি বছর উক্ত দপ্তরের ৮০ জন শিশুর শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ জন শিশুকে শিশুশ্রম মুক্ত করা হয়েছে। অন্যদিকে একই দপ্তরের পাবনা অফিস জানিয়েছে, তারা ৭০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ জন শিশুকে শিশুশ্রম মুক্ত করেছে। এ দপ্তরের পক্ষ থেকে শিশুশ্রম বিষয়ক ডাটাবেজ এবং শিশুশ্রম মুক্ত করা শিশুদের জন্য উপবৃত্তিসহ বিভিন্ন আর্থিক সহযোগিতার প্রযোজনীয়তার কথা জানানো হয়।

আরও পড়ুনঃ   গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মহিলা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তাদের অধীনে শিশু বিকাশ কেন্দ্রে ১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের ভর্তির সুযোগ রয়েছে। শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের সরকারি খরচে খাবার, আবাসন, শিক্ষা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয়।

সমাজসেবা দপ্তর জানিয়েছে, সরকারি শিশু পরিবারগুলোতে ৬ থেকে ৯ বছর বয়স পর্যন্ত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ভর্তি করা হয় এবং সেখানে শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত থাকতে পারে। এছাড়া ৯ বছর বয়সের ঊর্ধ্বের শিশুদের পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র রয়েছে।

আরও পড়ুনঃ   এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সভাপতির বক্তব্যে চিত্রলেখা নাজনীন বলেন, যে-সব শিশুদের শিশুশ্রম থেকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের হালনাগাদ তথ্য সংরক্ষণ, তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে হবে।

এসময় তিনি, ব্যাপক প্রচারের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুযোগ-সুবিধা সম্বলিত ভর্তি বিজ্ঞাপন শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যের নিকট সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ প্রদান করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST