২০ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন। ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন ১৯৬০ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে। তাঁর পিতা মরহুম মোঃ জাফর আলী সরকার ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তি। তিনি বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মাতা বেগম জেবুননেসা ছিলেন একজন শিক্ষিকা।
ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন কাওরাইদ কেএন হাই স্কুল থেকে মাধ্যমিক ও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৮৩ সালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে এফসিপিএস, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজিতে এমএস, ২০০৪ সালে কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, পাকিস্তান থেকে এফসিপিএস, ২০০৬ সালে রয়‍্যাল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবরা, যুক্তরাজ্য থেকে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেন। তিনি দেশ-বিদেশে স্বীকৃত একজন খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ।

১৯৮৩ সালে তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় অবদান রাখেন। পেশাগত ভাবে তিনি ইউরোলজি এর অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের নির্বাচিত ডিন (২ বার), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর নির্বাচিত কাউন্সিলর ও অনারারি সচিব (২ বার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) সদস্য, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (BMRC)-এর ভাইস চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুনঃ   শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

তিনি বাংলাদেশ মেডিকেল জার্নাল, ইউরোলজি জার্নাল অব বাংলাদেশ ও জার্নাল অব বিসিপিএসের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি সার্ক মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহাসচিব, আইসিডিডিআর’বি এর বোর্ড অফ ট্রাস্টির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (BMA)-এর দুইবার নির্বাচিত মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আন্তর্জাতিক পরিসরে তিনি এশিয়ান ইউরোলজি সোসাইটি, ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন অব এশিয়া, ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর এবং আমেরিকান, ইউরোপিয়ান ও ইন্ডিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭৯ সালে ছাত্রদলের সদস্য হিসেবে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। সরকারি চাকরিতে যোগদানের পর পেশাজীবী রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৭ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনসহ গনতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। ১৯৮৯ সাল থেকে তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সঙ্গে যুক্ত হন এবং ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত চারবার সদস্য সচিব ও নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদ, শত নাগরিক কমিটি, জাতীয়তাবাদী নাগরিক ঐক্য এর উদ্যোক্তা সদস্য ছিলেন। ২০০৫ সাল থেকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ছিলেন, পরবর্তীতে ২০২২ সালে উক্ত পরিষদের আহবায়ক হন।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে হারিয়ে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক

২০০৯ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা নিযুক্ত হন। ২০১৬ সালে দলের কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্ট মাসে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত হয়ে সাংগঠনিক পুনর্গঠনে ৫০টির অধিক জেলায় দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক কারণে গত ১৮ বছরে তাঁর বিরুদ্ধে ৪৮ টি মামলা দায়ের করা হয়। তিনি তিন দফায় কারাবরণ করেন-২০০৯ সালের ৯ মে থেকে ৯ ডিসেম্বর, ২০১১ সালের মার্চে, ২০১৩ সালের ১১ মার্চ থে ৭ জুন তবুও তিনি আদর্শ ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। সোমবার (২০ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST