২৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

সংবর্ধনার খাবার নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রতিবাদ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি : সাম্প্রতিক কয়েকটি পত্রিকায় প্রকাশিত “সংবর্ধনায় দেওয়া খাবার খেয়ে মুক্তিযোদ্ধারা অসুস্থ” শিরোনামের সংবাদের কিছু তথ্য সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল হক। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং উপজেলা কমান্ড কাউন্সিলের নিজস্ব প্যাডে একটি লিখিত প্রতিবাদ লিপি প্রদান করেছেন।

প্রতিবাদ লিপিতে কমান্ডার শামসুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমারের নামে যে বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। তাঁর জানা মতে, প্রদীপ কুমার এ ধরনের কোনো মন্তব্য করেননি। একজন বীর মুক্তিযোদ্ধার নামে এভাবে অসত্য বক্তব্য প্রচার করা দুঃখজনক ও অনভিপ্রেত।

আরও পড়ুনঃ   ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমারও বলেন, “একজন ফোন করে কিছু জানতে চেয়েছিল। কিন্তু সেটিকে এভাবে সংবাদে রূপ দেওয়া হবে, তা আমি জানতাম না।”

কমান্ডার আরও বলেন, কিছু ব্যক্তি অসুস্থ হয়ে থাকতে পারেন, তবে সেটিকে কেন্দ্র করে পুরো আয়োজনকে প্রশ্নবিদ্ধ করা এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। এতে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সংবর্ধনা ও দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন। খাবারের মান ও পরিবেশন নিয়ে যেভাবে নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধিও।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি

ভবানীগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা সন্তান গোলাম মোস্তফা বলেন, “আমি নিজে ওই খাবার খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। আমার সঙ্গে আরও অনেকে খেয়েছেন, তাদেরও কোনো সমস্যা হয়নি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, “ওই খাবার আমি নিজে এবং আমার দপ্তরের কর্মকর্তারাও খেয়েছি। কারও কোনো সমস্যা হয়নি। অন্য কোনো কারণেও কেউ অসুস্থ হতে পারেন।”

সার্বিকভাবে, সংশ্লিষ্ট মহলের দাবি—ঘটনাটিকে কেন্দ্র করে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা নিরসনে দায়িত্বশীল ও সত্যনির্ভর সংবাদ প্রকাশ করা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST