২৬ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, বাগমারা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুনঃ   পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা সামশুল হক, বীরেন্দ্রনাথ সরকার, রেজাউল করিম রুবল, আব্দুল জব্বার,খয়বর রহমান, বাগমারা থানার ওসি তদন্ত কমলেশ দাস, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার মহান এই অর্জন বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ-তিতিক্ষার ফল। তাদের অবদান কখনোই ভোলার নয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: জামায়াত আমির

আয়োজকরা জানান, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এর আগে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সে সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST