১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় সোহাগ হত্যা মামলার আসামী নওশিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,বাগমারা : রাজশাহীর বগমারায় আলোচিত সোহাগ হোসেন হত্যা মামলার আরেক আসামী নওশিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নওশিদ মরুগ্রাম ডাংগাপাড়া গ্রামের মৃত আফতাব এর ছেলে। বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মরুগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে নওশিদ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয় সোহাগ হোসেন (২৬)। নিহত সোহাগ যশোরের মনিরামপুর এলাকার শরিফুল ইসলাম মিস্ত্রীর ছেলে। গত (২ ফেব্রæয়ারি) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসীরা সোহাগ হোসেনকে খুন করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নিউ রাজশাহী স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ছাড়ায় ভুয়া সনদ, নিয়ন্ত্রণে রামেক ব্রাদার মিজান

ওই ঘটনায় প্রথমে সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে গত (৩ ফেব্রæয়ারি) বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ওই ঘটনায় ১৯ ফেব্রæয়ারি সোহাগের পিতা বাদী হয়ে রাজশাহীর আদালতে আরেকটি মামলা দায়ের করে। ওই মামলার ২৯ নম্বর আসামী ছিল নওশিদ হোসেন। দীর্ঘদিন পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভয় হয়নি। গ্রেপ্তারকৃত নওশিদ হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার ওসি তদন্ত সবুজ রানা, সোহাগ হত্যা মামলাটি ভালোভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ওই মামলায় এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST