২৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ আহত ৬

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাবিলপুর নামক এলাকায় ভটভটি, ভ্যান ও চার্জার ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে পরে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ঘটনাটি আজ (২৪ মার্চ) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাবিলপুর নামক স্থানে ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন পাঁড়ইল ইউনিয়নের গাংগোর এলাকার আব্বাসের ছেলে বাবু(৩২) ও তার স্ত্রী আরফাতুন(৩২), উমরইল এলাকার নুর আলমের স্ত্রী নুরেফা(৩২), তাঁর ৭ বছর এবং ৬ মাসের শিশু বাচ্চা ও অজ্ঞাতনামা আরেকজন। ঘটনার পর ভটভটির চালক পলাতক রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর কবি সোহেল মাহবুব পেলেন ‘কবি ফররুখ পদক’

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধানসুরার দিকে যাওয়া ভটভটি, দাশরাই থেকে আসা ভ্যান ও গাংগোরের দিক থেকে আসা চার্জার ভ্যান সাবিলপুরে মোড়ে একসাথে মুখোমুখি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি সজোরে ধাক্কা দেয় ভ্যান ও চার্জার ভ্যানকে। এতে ভ্যান ও চার্জার ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর অজ্ঞাত বৃদ্ধ মহিলাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঁকি ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

আহতদের দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের খোঁজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র বলেন, গুরুত্বর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ভটভটি, ভ্যান থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় সনাক্তের কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST