২৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

গত শনিবার (২১ মার্চ) দেশে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার থেকে কর্মজীবীরা অফিসে যোগ দেবেন। একই সঙ্গে চালু হবে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও।

আরও পড়ুনঃ   জুলাই হত্যাকাণ্ড: আত্মগোপনে থাকা নেতারা একে একে গ্রেপ্তার

তবে ছুটি শেষ হলেও পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে কিছুটা সময় লাগতে পারে। কারণ অফিস খোলার একদিন পরই রয়েছে স্বাধীনতা দিবস (২৬ মার্চ)। এ সুযোগে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন।

এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকেই ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ অবকাশ কাটিয়ে পরে কর্মস্থলে ফিরবেন।

ফলে চলতি সপ্তাহজুড়ে অফিস-আদালতে পূর্ণ কর্মচাঞ্চল্য দেখা নাও যেতে পারে। আগামী সপ্তাহে রাজধানীসহ দেশের কর্মপরিবেশ স্বাভাবিক রূপে ফেরার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ   তিন লিগের জন্য কোটি টাকার স্পন্সর পেল বিসিবি

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় তেমন ব্যস্ততা থাকে না। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়েই সময় কেটে যায়। একইভাবে ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন কম হয়।

এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৩

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৪

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৫

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৬

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১৭

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৯

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST