১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ধান-চাল-গম সংগ্রহ অভিযান উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে কৃষকদের নিকট থেকে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) থেকে এই সংগ্রহ শুরু হয়েছে। এর আগে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ আনুষ্ঠানিকভাবে চলতি মওসুমের জন্য বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ঈশ্বরদী খাদ্যগুদাম প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। ঈশ্বরদী খাদ্য গুদামের ব্যবস্থাপক (সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা) মাহফুজ আল-আসাদ এ আয়োজনের সমন্বয় করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীনুর রহমান, মুলাডুলি কেন্দ্রীয় খাদ্য গুদামের ব্যবস্থাপক শেখ মোঃ আব্দুল হান্নান, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না,

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে নির্যাতনের শিকার আ’লীগ কর্মীর বাড়িতে রুহুল কবির রিজভী

পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার, চাল ব্যবসায়ী বাবুল হোসেন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) মাহফুজ আল-আসাদ জানান, এবার ঈশ্বরদীতে ১৬ হাজার ৫৪০ মেট্রিক টন চাল, ২৭৯ মেট্রিক টন ধান ও ৩৬৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতি কেজি চালের মূল্য ৪৫ টাকা, প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা ও প্রতি কেজি গমের মূল্য ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে এই ধান, চাল ও গম সংগ্রহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST