১৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

শনিবার (১৪ মার্চ) বিকেলে গোদাগাড়ী উপজেলা সদর গোলচত্বরের বিভিন্ন পয়েন্টে তিনি নিজ হাতে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে পথচারী, রিক্সাচালক ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে গোদাগাড়ী উপজেলা সদর গোলচত্বরের বিভিন্ন পয়েন্টে তিনি নিজ হাতে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। পবিত্র রমজান উপলক্ষে সাধারণ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

ইফতার বিতরণকালে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমাদের চারপাশে অনেক অসহায় ও শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা সারাদিন রোজা রেখে ঠিকমতো ইফতারের আয়োজন করতে পারেন না। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

আরও পড়ুনঃ   ঢাকা-৮ আসনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, ব্যারিস্টার মিলন দীর্ঘ দিন ধরে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে আসছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST