১২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন আজ রাজধানীতে বিজিবি ইমানুয়েল সেন্টারে আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন, জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিজিবি ইমানুয়েল সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে ড্যাবের সাবেক যুগ্ন আহবায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা. আবু মোঃ আহসান ফিরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম , কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা, আপনারা সবাই রাজপথে ছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমরা আপনাদের সাথে নিয়ে মানুষের সেবা করতে চাই। যেভাবে আপনাদের সাথে নিয়ে বিগত সময়ে দেশের মানুষ যেরকম ভাবে আমাদের পাশে থেকেছে ঠিক তাদের একইভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে দেশে ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।

আরও পড়ুনঃ   তানোর চান্দুরিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু

তিনি বলেন, সেজন্য দরকার আমরা যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে সেটি সমর্থন করা এবং দলের ইমেজ যাতে কেউ ছোট করতে না পারে সেদিকে খেয়াল রাখা।

তিনি আরো বলেন, ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে এর মধ্যে থেকে আমাদের কে বের হয়ে যেতে হবে এবং জনগণের কল্যাণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে।
পরে তিনি সকল শহীদদের রুহের প্রতি শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST