১০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদি হত্যার বিচার যেন সত্যিকার অর্থে ন্যায়বিচার হয়। কারণ যারা শুধু গুলি করেছে তারাই হত্যাকারী নয়, এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষ্যে এনসিপির রাজশাহী সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আপনারা জানেন একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে যাওয়ার কথা। ফ্যাসিবাদ যে ১৬ বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে গিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে তৈরি করা, বিনির্মাণ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই কোনো দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব নয়।

তিনি বলেন, সরকারি দলে যারা আছে আমরা অবশ্যই তাদের সমালোচনা করব। সরকারে যারা থাকে তাদের দায়িত্ব বেশি, তাদের সমালোচনা মুখ বুঝে সহ্য করতে হয়। নিজেদেরকে পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়। গণতন্ত্র কখনোই সম্ভব না, যদি শক্তিশালী বিরোধী দল, বিরোধী মত না থাকে। বিগত ১৬ বছর বিরোধী মত, বিরোধী দল বলে কোনো কিছু বাংলাদেশে ছিল না। আমরা যখন ইলেকশনে মানুষের কাছে গিয়েছি, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে- ওসমান হাদি হত্যার বিচার যেন ভাইয়া এই মাটিতে হয়। ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারতের মাটিতে খুঁজে পাওয়া গিয়েছে। আমরা শুনেছি, আমরা দাবি জানাবো- অবিলম্বে বাংলাদেশের মাটিতে তাদেরকে এনে যেন বিচার কার্যকর করা হয়।

আরও পড়ুনঃ   ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে নাহিদ বলেন, আমরা দেখেছি ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে। ফ্যামিলি কার্ড তারা উদ্বোধন করেছেন তাদের ইশতিহার অনুযায়ী তাদেরকে সাধুবাদ। কিন্তু আমরা পাশাপাশি এও বলেছিলাম যদি দুর্নীতি বন্ধ না হয়, যদি চাঁদাবাজি বন্ধ না হয়, যদি দখলদারিত্ব বন্ধ না হয়, যদি ঋণ খেলাপীদেরকে সংসদে এবং সরকারের ঠাঁই দেওয়া হয়, এ সকল ফ্যামিলি কার্ড কেবল হচ্ছে চোখ ধাঁধানো একটা কর্মসূচি। এটা বাংলাদেশের অর্থনীতির কোনো পরিবর্তন করতে পারবে না।

তিনি বলেন, আমরা আহ্বান জানাবো যে সকল ঋণখেলাপী, লুটেরা, দুর্নীতিবাজদেরকে সংসদে নিয়ে যাওয়া হয়েছে, নমিনেশন বিক্রি করা হয়েছে, সে সকল ঋণখেলাপীদের বিরুদ্ধে যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। তারা যাতে অতিদ্রুত দেশের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়।

এনসিপির আহ্বায়ক বলেন, ১২ মার্চের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। ১২ মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন, সেই অধিবেশনে শুনছি আমরা ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের লেজুর রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য দেবে, ভাষণ দেবে। আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য ১২ মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আপনারা সবাই হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল, মত, নির্বিশেষে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আপনাদেরকে সচেতন থাকার, ১২ মার্চ সংসদের দিকে তাকিয়ে থাকার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ   নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল : মির্জা ফখরুল

এর আগে ইফতার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনী কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল। তিনি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পায়তারা করতে দেওয়া হবে না।”

ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিন।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সভাপতিত্ব করেন। মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। ইফতার অনুষ্ঠানে বিভাগের ৮ জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১১

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১২

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১৪

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৫

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৭

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৮

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৯

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST