৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

মাটির নিচে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ

বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ।

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাঁশ ঝাড়ে মাটির নিচে মিলেছে ১০ হাজার লিটার ডিজেল। শনিবার (৭ মার্চ) বিভিন্ন পেট্রোল পাম্পে উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানে এ বিপুল পরিমাণে ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

চলতি বোরো মৌসুমে কৃত্রিম জ্বালানি সংকট দূর করতে শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে উপজেলার জামতলী, নিংগইন, বাস টার্মিনালসহ মোট চারটি পাম্পে এসব অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিংগুইন ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে মজুত করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

পরে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ সময় পেট্রোল পাম্পগুলোর বাঙ্কারে কী পরিমাণ তেল রয়েছে, সেগুলোও পরিদর্শন করেন ইউএনও। বোরো মৌসুমে সেচ সুবিধার জন্য চাষিদের যেন হয়রানি করা না হয়, সেজন্য পাম্প মালিকদের নির্দেশনাও দেন তিনি।

এ ছাড়া তিনি সরকার জ্বালানি তেল মজুত থাকা সাপেক্ষে সরকার নির্ধারিত পরিমাণে সবাইকে তেল দেওয়ার জন্যও নির্দেশনা দেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ অন্যরা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তার মজুদের অনুমতি আছে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় এ অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় ৩৬ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব জমিতে ১৪ হাজার ৩৫০টি ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে সেচ দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST