৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই- মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন

সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণরে সুযোগ পেয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

মন্ত্রী বুধবার ঢাকায় মিন্টু রোডস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (বিএমইউ)এ সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ২০২৬ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল কবীর লাবু, সদস্য সচিব ডাক্তার মোঃ খায়রুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, জনগণ ১৫ বছর পর বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানসহ যারা ৭১ এবং ২৪ এর আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের বেহেস্ত নসিব করুন এই দোয়া করেন।

আরও পড়ুনঃ   টেনিসে ডেভিস কাপে ভালো ফলাফল প্রত্যাশা

মন্ত্রী বলেন, আজ যে মানুষটি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফল হিসেবে আজ জনগণ বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের সুযোগ দিয়েছেন। আর যারা বিভিন্নভাবে অন্যায়, নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরসহ সবায় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে সেবার আগে বাংলাদেশ। বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা, হাসপাতালে এবং দরিদ্র মানুষের সেবায় আমাদের মনোযোগ দিতে হবে। বিএনপি’র অতীত ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আবারও উদ্যত আহবান জানান।

আরও পড়ুনঃ   ওরিয়নের ওবায়দুল করিম ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সবার আগে স্বাস্থ্য এবং জনকল্যাণে কিভাবে একটি বেটার সার্ভিস দেওয়া যায় এবং কিভাবে সকল সুযোগ সুবিধা দেওয়া যায় এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর অনেক হাসপাতাল ঘুরে দেখেছি। সকল হাসপাতলে পর্যাপ্ত ইন্সট্রুমেন্ট সুযোগ-সুবিধা রয়েছে। অপারেশনের যন্ত্রাংশ রয়েছে। তিনি বলেন,আমি বলবো সকল চিকিৎসকগণকে রোগীর সেবা দেয়ার মনোভাব নিশ্চিত করতে হবে। যদিও আমাদের দেশে বর্তমান জনসংখ্যার চেয়ে ডাক্তারের সংখ্যা কম, তারপরও যে সুযোগ-সুবিধা আছে এর মধ্যে থেকে অনেক উন্নতির সুযোগ রয়েছে।

তিনি বলেন, আমাদের যে সকল সমস্যা আছে এগুলো আমাদের দূর করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য সেবায় যারা বিত্তশালী আছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST