২ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় শিশু বলাৎকারের মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

শিশু বলাৎকারের মামলায় অভিযুক্ত আব্দুস সাত্তারকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আব্দুস সাত্তারকে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পিতা রবিবার রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল সাত্তারকে কারের ঘটনা আসামি করা হয়েছে। তার বাড়ি পৌরসভার তক্তপাড়া গ্রামে।

আরও পড়ুনঃ   রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

ভুক্তভোগী শিশুকে বিভিন্ন সময়ে চকলেট, চিপস ও খেলনা কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রলোভিত করে। পরবর্তীতে তিনি শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেন যে, অভিযুক্ত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন এবং টাকা দিয়ে চিকিৎসা করানোর প্রস্তাবও দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা রুজু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   বাগমারায় শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আটক

বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। এ ধরনের ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৩

ভূমিকম্পে কাঁপল দেশ

১৪

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৫

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৬

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৮

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৯

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

২০

Design & Developed by: BD IT HOST