২৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত মাসিক রাজস্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানি, অযথা বিলম্ব ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, সহজ ও নির্ভুল সেবা দিতে হবে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত মাসিক রাজস্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব আদায়ে গাফিলতি, ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল ভূমিসেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। সরকারি জমি ও সম্পত্তি রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। প্রতিটি কাজ প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ   মারধরের ৩ দিন পর মারা গেলেন নাটোর শহর ছাত্রলীগের সভাপতি হৃদয়

সম্মেলনে জেলার ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমিসেবার মানোন্নয়ন এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনগণের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং ভূমিসেবা প্রদানে দীর্ঘসূত্রতা পরিহার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, এসএ শাখা ও ভিপি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST