৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

তানোরে অর্কিড স্কুলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান। সহকারী শিক্ষক মাহামুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষানুরাগী ও দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক মামুনুর রশিদ মামুন, আল মদিনা কোরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমির পরিচালক দেলোয়ার হোসেন, উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক নুর হাসান মাহামুদ রাজা এবং গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতানসহ অন্যরা।

আরও পড়ুনঃ   ঢাবি ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেপ্তার

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার প্রদান করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও শিক্ষা প্রতিষ্ঠানকে উপহার দেওয়া হয়।

বক্তারা নবীনদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ   বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয় : পরিবেশ উপদেষ্টা

অনুষ্ঠান শেষে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিসা তারা, তানজিমা রিফা, দিশা খাতুন, আফরোজা খাতুন, রাজন আহম্মেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST