১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

পাচিং পদ্ধতিতে ধান চাষে সফল কৃষকরা

তানোরে ধানের জমিতে ক্ষতিকর পোকা দমনে প্রাকৃতিক পাচিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে ধানের জমিতে ক্ষতিকর পোকা দমনে প্রাকৃতিক পাচিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। বাংলাদেশের প্রধান ফসল ধান। এ দেশের মানুষকে কৃষির ওপর নির্ভর করে চলতে হয়। কৃষক বছরে তিনবার ধান রোপণ করেন।

ধান উৎপাদনের প্রধান অন্তরায় হিসেবে ধরা হয় পোকামাকড়ের আক্রমণ। ধানক্ষেতে পোকা দমনের জন্য কৃষকরা ব্যাপক হারে কীটনাশক ব্যবহার করেন। এতে পোকামাকড়ের পাশাপাশি পানি, মাটি ও বাতাস দূষিত হয়ে পড়ে। এমনকি কৃষকদেরও স্বাস্থ্যঝুঁকিতে থাকতে হয়। তবে বর্তমানে কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়তে শুরু করেছে।

তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা মাঠ ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন জমিতে ধানক্ষেতে পোকার আক্রমণ রোধে পাচিং পদ্ধতিতে ধৈঞ্চা গাছ লাগানো হয়েছে। বর্তমানে মাঠে ধানের অবস্থা অত্যন্ত ভালো।

আরও পড়ুনঃ   ঢাকাকে হারিয়ে রাজশাহীকে টপকে গেল সিলেট

এ প্রযুক্তির প্রয়োগে ধানক্ষেতে পোকা ও রোগবালাই দমনে তেমন কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ছে না। ফলে পরিবেশ ও স্বাস্থ্য ভালো থাকছে, উৎপাদন খরচ কমছে এবং কৃষকরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করতে পারছেন।

কালনা গ্রামের কৃষক মামুন, মফিজ ও জামাল জানান, ধানের অবস্থা খুব ভালো। এবার তারা বোরো ধান রোপণ করেছেন এবং জমিতে পাচিং পদ্ধতি ব্যবহার করেছেন। ফলে পোকার আক্রমণ নেই বললেই চলে।

আমন মৌসুমেও এ পদ্ধতি ব্যবহার করে তারা সুফল পেয়েছেন। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করায় আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা প্রকাশ করছেন কৃষকরা।

আরও পড়ুনঃ   সমন্বিত উদ্যোগে সঠিক মান বজায় রাখলে টেকসই বিশ্ব বিনির্মাণ সম্ভব

কৃষক রবিউল ইসলাম বলেন, কৃষি বিভাগের নতুন নতুন প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।

তানোর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন রেজা জানান, বর্তমানে ধান রোপণ করা প্রায় শতভাগ জমিতে পাচিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ধৈঞ্চা গাছে পোকাখেকো পাখি বসায় ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার কমছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এসব প্রযুক্তিসহ বিভিন্ন ফসলের নতুন প্রযুক্তি প্রয়োগে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার বোরো ধানের ফলন অত্যন্ত ভালো হবে এবং কৃষকরা লাভবান হবেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১

মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক

২

নগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়াল কোর্ট পরিচালিত

৩

রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

৪

নগরীর ডাঁশমারীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৫

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

৭

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

৮

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

১০

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

১৩

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

১৪

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

১৬

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

১৭

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

১৮

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৯

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

২০

Design & Developed by: BD IT HOST