২৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫২ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উৎপত্তিস্থল

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আশাশুনি, সাতক্ষীরা। স্থানীয়রা শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। এ সময় মসজিদে নামাজ আদায় করতে যাওয়া অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ   বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কলকাতাতেও কম্পন

একই সময়ে ভারতের কলকাতা শহরেও ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশটির সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা দাবি করেছে, ওই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে।

এর আগে মিয়ানমার থেকে কম্পন

আরও পড়ুনঃ   অর্ণা জামানের উদ্যোগে মহানগরীতে মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ী ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে সারা দেশে ১০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST