২৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পুরস্কার পেল গোদাগাড়ী থানার ওসি

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ জনগণকে কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানাভিত্তিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী

ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি হাসান বাসির বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে।

আরও পড়ুনঃ   ১৫ দিনের মধ্যেই শাহজাহানপুরের ব্রীজ চলাচলের উপযোগী করতে কমিটি গঠন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST