২৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আরএমপি।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো: তাইজুল মোল্লার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ক্লাব মোড়) এলাকার বাসিন্দা মো: আরমান মোল্লা (২৯); চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো: এরশাদের ছেলে মো: আলমগীর ওরফে শাহীন (৩০); রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০); রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো: সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা: সুখী বেগম (৫৪)। বর্তমানে সকলেই রাজশাহী নগরীতে বসবাস করছেন।

আরও পড়ুনঃ   ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়; ২২ ফেব্রুয়ারি সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়; ২৩ ফেব্রুয়ারি রাত ১ টায় একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিনে সকাল সোয়া ৭ টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত মো: আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় ১ টি এবং সুখীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার, বোয়ালিয়া এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

অভিযানে আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬শ ১০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST