২২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় কালবেলার সাংবাদিকের বিচার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহারাত আক্তার।

সাজ্জাদ হোসেন মুন্সী, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‎ফরিদপুরের ভাঙ্গায় কালবেলার উপজেলা প্রতিনিধি সাইফুল্লাহ শামীম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার গাজীর বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে, শামীমের বিচার দাবী জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহারাত আক্তার।

‎এ সময় তিনি বলেন, দুই বছর পুর্বে ঘর মালিক জহির উদ্দিন মুন্সীর (রামিম) একটি গোডাউন ভাড়া নেন সাইফুল্লাহ শামীম। তিনি, দুই তিন মাস ভাড়া ঠিকমত পরিশোধ করলেও পরবর্তীতে ভাড়া নিয়ে গড়িমসি শুরু করেন। সাত আট মাসের ভাড়া বাকী হয়। ভাড়া চাইলে দুই এক মাসের ভাড়া দেয় বাকী টাকা রয়ে যায়। কয়েক মাস পূর্বে, আমার ভাই রামিম মুন্সী তাকে গোডাউন ছেড়ে দেওয়ার নোটিশ করেন। তিনি আমার চাচা, চাচাতো ভাই ও ভাতিজার সঙ্গে কথা বলে কয়েকবার সময় নিয়েও ভাড়া পরিশোধ করেন না।

‎লিখিত বক্তব্যে তিনি আরো বলেন- সম্প্রতি, আমার ভাই তার কাছে ভাড়ার টাকা চাইলে তিনি আমার ভাইকে হুমকি দিয়ে বলে- হ্যাডম দেখাস? আমি সাংবাদিক, ভাড়া কিসের? ভাড়া দিবো না, পারলে নিস। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে, শামীম পড়ে গিয়ে টাইলসের সাথে আঘাত লেগে আহত হন। এ ঘটনাকে তিনি ভিন্ন দিকে প্রবাহিত করতে আমার ভাইকে সন্ত্রাসী, চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন ও থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। এই সংবাদ সম্মেলন থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সাইফুল্লাহ শামীমের বিচার দাবী করছি। আমাদের বাবা নেই, এই ভাড়ার টাকায় আমাদের লেখাপড়া ও অন্যান্য খরচ চলে।

‎এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শফিকুল ইসলাম, মুন্সী গোলাম আজম, আকাশ মুন্সী প্রমুখ।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১০

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১১

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১২

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৩

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৪

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৫

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৬

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৭

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST