১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির বিভিন্ন পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময় সভা

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতা এবং সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) নাজমুস সাদত এর সভাপতিত্বে। নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা সরকারী কর্মকর্তারা। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবূন্দ।

এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   জাপানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে। সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মুজিবুর রহমান বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরবাসীর বিজয়। আপনারা যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তা আমৃত্যু ধারণ করব। ইনশাআল্লাহ আমি জনগণের এমপি হিসেবে কাজ করব—কোনো দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়।” তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোদাগাড়ী–তানোরের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান নিজ উদ্যোগে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভা ভারপ্রাপ্ত আমীর, শওকত আলী সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST