১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাউয়েটে নানা আয়োজনে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রোববার সকালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, বিশেষ মোনাজাত, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দিবসের শুরুতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সালাম প্রদান করেন যথাক্রমে মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ মোট গ্রেপ্তার ১৯

শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বাউয়েট গেমস, স্পোটর্স এন্ড জিমনেশিয়াম ক্লাব-এর উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশি ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST