১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পাবনার ৩টি আসনে জামায়াত ইসলামী, দুটিতে বিএনপি বিজয়ী

পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের মধ্যে দুই আসনে বিএনপি, ৩ আসনে জাময়াতে ইসলামী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এসব ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন- পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

‎অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। এছাড়া এ আসনে ইসলামী আনন্দোলনের আব্দুল গণি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রাথী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে ধানের শীষের প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব ২ লাখ ১৩ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক কেএম হেসাব ৭৫ হাজার ৯০৪ ভোট পান। হাতপাখা মাওলানা কাশেমী ৫ হাজার ৮৩২ ভোট পান।

আরও পড়ুনঃ   নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

‎পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন(ধানের শীষ) ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

‎পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা জেলা জামায়াতের আমির মো. আবু তালেব মন্ডল (দাঁড়িপাল্লা) বিজয়ী হয়েছে। তিনি পেয়েছেন, ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব পেয়েছেন, ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

আরও পড়ুনঃ   ঈশ্বরদী জংশনে ট্রেন অবরোধ, এলাকাবাসীর মানববন্ধন

‎পাবনা-৫ (পাবনা সদর) আসনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে বিজয় হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট পেয়েছেন।

‎পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোট দারুণভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। জেলার ৫টি আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) দুটি আসনে জয় লাভ করেছে। আর জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রতীক ৩টি আসনে বিজয়ী হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST