১২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ঘড়ির কাঁটাতে তখন সকাল সাতটা। শীতের সকালে হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে মাঠঘাট। এরই মধ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান ফটকের বাইরে মানুষের জটলা। সবাই ভোট দিতে এসেছেন। মিনিট বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। সকাল সাড়ে সাতটায় আনসার সদস্যরা ফটক খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্র ঢুকে পড়েন ভোটররা। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে পড়েন সবাই। শুরু হয় ভোট গ্রহণ।

সকালেই ভোট দিতে এসেছিলেন ৯০ বছর বয়সী সাহেব আলী। তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। তাই ভিড় হওয়ার আগেই সকাল সকাল ভোট দিতে এসেছি। বেলা হলে ভিড় শুরু হবে। তাই সকালেই ভোট দিলাম।

আরও পড়ুনঃ   মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাবুল প্রামানিক নামের আরেক ভোটার বলেন, ভোট একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই সকাল সকাল ভোট দিলাম। বেলা হলে ভিড় হবে। তখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাই সকাল সকাল ফাঁকা ফাঁকা ভোট দিলাম।
এই কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ২০% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।

তবে ভবানীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরুর দিকে ভিড় না থাকলেও। বেলা বাড়ার সঙ্গে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল ১০ টা পর্যন্ত এই কেন্দ্রে ২৫.২৯% ভোট পড়েছে। সকাল সাড়ে ১০ টায় ওই গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিত বেশি থাকার কারণে প্রিসাইডিং কর্মকর্তা বেশ তৎপর রয়েছেন। তিনি নিজেই বুথ ঘুরে ঘুরে তদারকি করছেন। ভোটারদের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুনঃ   জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

চন্দনা রানী নামের আরেক কজন ভোটার বলেন, আমি ভুল করে অন্য বুথে চলে গিয়েছিলাম। পরে আবার সঠিক লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোট দিতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST