২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল ও পথসভা

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তানোর উপজেলা পরিষদ ডাকবাংলো থেকে শুরু হওয়া বিশাল গণমিছিলটি গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো তানোর পৌর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা। তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক ও রায়হান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ   কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিনের পুত্র, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার অথয় জয় শরিফ। তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির এই ঐক্যবদ্ধ গণজাগরণ ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়াও বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিজানুর রহমান, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুরসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু সাইদ সাজু, আব্দুল মান্নান, তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী, সমসের সরকার, তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   নির্বাচনী প্রচারের প্রথম দিনে দাড়িপাল্লা মার্কার প্রচার মিছিল ও গণসংযোগে উৎসবের আমেজ

বক্তারা বলেন, স্মরণকালের সর্ববৃহৎ এই গণমিছিল ও পথসভা প্রমাণ করে তানোরের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১০

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১১

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১২

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৩

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৭

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৯

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST