২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও দামকুড়া থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ী ও ৩ জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন আরএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজপাড়া থানার বহরমপুর (অচিনতলা) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো: মনিরুজ্জামান (৬৫); রাজপাড়া থানার বুলনপুর গ্রামের শ্রী রঞ্জিত রামের ছেলে মো: শিবু রাম (৩০); রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মো: হারুন অর রশিদের ছেলে মো: আশিকুর রহমান ওরফে লেবু (২০); কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া গ্রামের মো: আজিমুদ্দিনের ছেলে মো: রবিউল ইসলাম ওরফে রবিন (৪৭); পবা থানার মদনহাটি গ্রামের মো: মইন উদ্দিনের ছেলে মো: মনি হোসেন (৩৫) ও একই এলাকার মো: আলী হোসেনের ছেলে মো: আলমগীর হোসেন (৩৮)। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে আরও জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও দামকুড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং ১.৫ লিটার দেশী চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST