২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জবাবে জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ক্লাউন’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এছাড়া জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

তিনি বলেন, “জেলেনস্কি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে ‘জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন’ মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দুহাতে লুটে নিচ্ছেন।”

“অথচ একই সময়ে, তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।”

“জেলেনস্কি, বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদদপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।”

আরও পড়ুনঃ   নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসক

সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেনস্কি ইরানে সরকারের সমালোচনা করে বলেন, “এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে? যদি ইরান সরকার টিকে যায়। তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি বার্তাই যাবে— অনেক মানুষ হত্যা করে ক্ষমতায় থাকুন।”

এমটিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST