২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেট্টি নামে ৩৭ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে অভিবাসনবিরোধী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) এক সদস্য। এতে করে এই শহরটিতে এক মাসের ব্যবধানে বর্ডার পেট্রোল অফিসারের হাতে দুজন প্রাণ হারালেন।

অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন। তিনি হাসপাতালের আইসিইউ বিভাগে কাজ করতেন।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) তাকে গুলি করা হয়। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রেট্টি বর্ডার পেট্রোল একটি ৯ মিলিমিটারের আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান অফিসারদের কাছে চলে এসেছিলেন । ওই সময় নিরাপত্তা হুমকি মনে করে তাকে গুলি করা হয়। কিন্তু তিনি অস্ত্রটি তাক করেছিলেন কি না সেটি স্পষ্ট করেনি নিরাপত্তা বিভাগ।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সময় কয়টায় ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার?

তবে এক পথচারীর ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রেট্টির হাতে একটি মোবাইল রয়েছে। ওই সময় হাতে অস্ত্র দেখা যায়নি।

প্রেট্টির পরিবার জানিয়েছে, মিনিয়েসোতাতে তার অস্ত্র রাখার অনুমতি ছিল। কিন্তু তিনি অস্ত্রটি সাথে নিয়ে ঘুরতেন এমন কোনো তথ্য তারা আগে জানতেন না।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

তারা আরও জানিয়েছেন, মিনিয়াপলিসে আইস সদস্যরা যেভাবে মানুষকে হেনস্তা করছিল, যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, সেগুলো নিয়ে প্রেট্টি ক্ষুব্ধ ছিলেন।

চলতি মাসে রেনে গুড নামে এক নারীকে বর্ডার পেট্রোলের সদস্যরা যখন গুলি করে হত্যা করে তখন মিনিয়াপলিসে হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পেট্রিও। তিনি যখন গুলিবিদ্ধ হন তখন এক নারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন আইসের সদস্যরা। তখন ওই নারীকে বাঁচাতে যান তিনি।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৩

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৪

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৬

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৭

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৮

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৯

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST