২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল

মান্দা প্রতিদিন: ​নওগাঁর মান্দায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। “রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।​

আচরণবিধি রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান ​উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।নির্বাচনী ব্যানারের আকার বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না তা যাচাই ও ​জনসভার নির্ধারিত সময়ের বাইরে এবং উচ্চশব্দে মাইক বাজানো নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়ে ​কর্মকর্তাদের তৎপরতা

আরও পড়ুনঃ   ৫ দফা দাবিতে হালকা যানবাহন চালকদের মানববন্ধন

​অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। তিনি বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এবং ব্যানারের মাপ পরীক্ষা করে দেখেন। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এ প্রসঙ্গে বলেন,​”সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ ও নিরপেক্ষ পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা আচরণবিধি লঙ্ঘন সহ্য করা হবে না। জনমনে স্বস্তি বজায় রাখতে আমাদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।​প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং নির্বাচনী প্রচারণায় একটি সুশৃঙ্খল পরিবেশ পরিলক্ষিত হচ্ছে।​

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

একই সাথে তিনি,”সকলকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” বিস্তারিত পড়ে সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার বিষয়ে অনুরোধ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

৩

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৪

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

৫

আড়ানী পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৬

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

৭

নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৮

লাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব

৯

বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

১০

বাঘায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

১১

রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

১৩

বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

১৫

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

১৬

গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

১৭

রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর দন্ড

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

২০

Design & Developed by: BD IT HOST