১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার। 

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ও পবা থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো: আসাদুল ইসলাম (৪১), মো: আহাদ আলী ওরফে স্বপন (৩৩) এবং আলমগীর কবির (৩১)।

আসাদুল ইসলাম শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে; আহাদ আলী ওরফে স্বপন শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে এবং আলমগীর কবির পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

আরএমপি আরও জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শাহমখদুম থানা আমচত্তর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উত্তর নওদাপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজের পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত আসাদুল ও আহাদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি করে আসাদুলের হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ২৫টি বোতলে ১০ লিটার এবং আহাদের হাতে থাকা পলিব্যাগ থেকে ১০টি বোতলে ২ লিটারসহ সর্বমোট ১২ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

অপর অভিযানে একই দিন রাত আনুমানিক পৌনে ১২টার দিকে পবা থানা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চক পারিলা পূর্বপাড়া গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবস্থানরত আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST