৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে ভোটাভুটি

অনলাইন ডেস্ক : কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে প্রস্তাব উঠছে।বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেট বিবেচনায় নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবটির সমর্থকরা বলেছেন, সিনেটে হাড্ডাহাড্ডি ভোটে এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারাকাসে নাটকীয় এক সামরিক অভিযানে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার উপকূলের কাছে নৌযানে হামলাসহ দেশটির ওপর ব্যাপক সামরিক চাপ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে একের পর এক যুদ্ধকালীন ক্ষমতায় লাগাম টানার প্রস্তাব তুলছেন কয়েকজন সিনেটর।

যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানের সিনেটররা ভেনেজুয়েলা ইস্যুতে তোলা একাধিক প্রস্তাব আটকে দিয়েছেন। তবে সর্বশেষ ভোটে ব্যবধান ছিল ৪৯-৫১; যেখানে ট্রাম্পের দলের দুই সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে নভেম্বরের একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন। ওই সময় প্রশাসনের কর্মকর্তারা আইনপ্রণেতাদের বলেছিলেন, তারা ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন কিংবা দেশটির ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছেন না।

মাদুরো আটক হওয়ার পর কিছু আইনপ্রণেতা প্রশাসনের বিরুদ্ধে কংগ্রেসকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন। ডেমোক্র্যাটরা প্রকাশ্যে এবং কিছু রিপাবলিকান আড়ালে থেকে এই অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ   ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে: ট্রাম্প

ভোটের আগে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটির সহ-উপস্থাপক কেন্টাকির রিপাবলিকান দলীয় সিনেটর র‌্যান্ড পল বলেন, ‘‘আজ আমি অন্তত দু’জন রিপাবলিকানের সঙ্গে কথা বলেছি, যারা আগে এই প্রস্তাবে ভোট দেননি; কিন্তু এবার বিষয়টি বিবেচনা করছেন।’’

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত করে বলতে পারছি না, তারা কীভাবে ভোট দেবেন। তবে অন্তত দুজন ভাবছেন। আর তাদের কেউ কেউ প্রকাশ্যেই এ নিয়ে নিজেদের দ্বিধার কথা জানিয়েছেন।’’ পল এ সময় ভার্জিনিয়ার ডেমোক্র্যাট দলীয় সিনেটর টিম কেইনের পাশে দাঁড়িয়ে কথা বলেন, যিনি এই প্রস্তাবের আরেক নেতা।

পল ওই রিপাবলিকানদের নাম জানাননি। সিনেটে ট্রাম্পের দলের আসনসংখ্যা ৫৩, আর ডেমোক্র্যাটদের ৪৭।

সামনে বাধা
সিনেটে প্রস্তাবটি পাস হলে ‘ওয়ার পাওয়ারস’ ইস্যুতে চাপ দিয়ে আসা আইনপ্রণেতাদের জন্য এটি হবে এক গুরুত্বপূর্ণ সাফল্য। তবে আইনে পরিণত হওয়ার জন্য প্রস্তাবটিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস করাতে হবে। সেক্ষেত্রে ট্রাম্পের প্রত্যাশিত ভেটোও উতড়ে যেতে হবে। প্রস্তাবটিকে আইনে পরিণত করার জন্য উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে।

আইনপ্রণেতারা এসব বাধার কথা স্বীকার করলেও বলেছেন, কিছু রিপাবলিকান ভেনেজুয়েলায় দীর্ঘ ও ব্যয়বহুল সরকার পরিবর্তন অভিযানে জড়াতে অনিচ্ছার কথা জানাতে পারেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ১ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১.৫ ট্রিলিয়ন ডলার করতে চান।

আরও পড়ুনঃ   গাজায় বিয়ের আসরে বোমা ফেলল ইসরায়েলি বাহিনী, নিহত ৬

কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কয়েক মাস ধরে ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়ে আসছে। তিনি ট্রাম্পের অতীতের এক বক্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে। পাশাপাশি ভেনেজুয়েলার তেল জব্দের ঘটনাও তুলে ধরেন তিনি। কেইন বলেন, এটি কোনোভাবেই একটি সীমিত গ্রেপ্তার অভিযান নয়।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শুরু করার আগে যে কোনও প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়।

যেসব সিনেটর ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবের বিরোধিতা করছেন তারা বলেছেন, মাদুরোকে আটক করার ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থার অভিযান; সামরিক পদক্ষেপ নয়। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে বিচার চলছে, যেগুলোতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তারা বলেন, সর্বাধিনায়ক হিসেবে ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন মনে করলে সীমিত সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখেন।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST