৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৯

মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তারকৃত মাদককারবারীরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালি থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: মোজাম্মেল ওরফে মোজাম (৫০), মো: নাজমুল হক (৩৫) এবং মো: রাজ্জাক আলী (৪০), মো: লিটন আলী (২৪); মো: সাহারুপ আলী @ রবিন (২২), মো: সাগর আলী (৩২) এবং তাপস বিশ্বাস (২০); মো: অমিত হাসান @ অমি (২৮); মো: রফিকুল ইসলাম (৬০)।

আরও পড়ুনঃ   বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

মোজাম এয়ারপোর্ট থানার শিয়ালবেড় গ্রামের মৃত মোসলেমের ছেলে। নাজমুল পবা থানার গোয়ালদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। রাজ্জাক পবা থানার কামার পারিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। লিটন পবা থানার চক পারিলা গ্রামের মো: সাদ আলীর ছেলে। রবিন শাহমখদুম থানার নওদাপাড়া কালুর মোড় গ্রামের মো: সুরাপ আলীর ছেলে। সাগর পবা থানার বাগসারা গ্রামের মো: নইমুদ্দিনের ছেলে। তাপস চন্দ্রিমা থানার উজিরপুকুর গ্রামের বাল্টু বিশ্বাসের ছেলে। অমিত মতিহার থানার ধরমপুর মৃধাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। রফিকুল চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST