৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

র‍্যাব পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মারুফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ​র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ এর একটি যৌথ দল।

সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে জনৈক ব্যক্তি ফোন করে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ফোনে বলা হয়, র‍্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

​চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে ওই ব্যক্তির দেওয়া ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

​এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে (১ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

​গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে গত ৩ জানুয়ারি ৫:৫০ ঘটিকায় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস এলাকা থেকে মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করে। মারুফ গোদাগাড়ী থানার কৃষ্ণবাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীর দুর্গম চর এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে রাজশাহী পুলিশ সুপার

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হোসেন প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। র‍্যাব সূত্রে জানানো হয়েছে:
​আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

​প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব জঙ্গি, অস্ত্র, মাদক ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে আপোষহীন অবস্থান বজায় রেখেছে। এই অভিযানটিও সেই ধারাবাহিকতারই একটি অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST