২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অভিনয়ে ৭ বছর: সাফল্যের নতুন মাইলফলকে কেয়া পায়েল

অনলাইন ডেস্ক : বড় পর্দায় যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি অভিনয়ের সাত বছর পূর্ণ করলেন এই তারকা। তার অভিনীত সবশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক সাফল্য নিয়ে নিজের অনূভূতি প্রকাশ করেছেন কেয়া পায়েল। ‘কোটিপতি’ নাটকের দর্শকপ্রিয়তা নিয়ে তিনি বলেন, গল্পটি পড়ার সময় এতটা আন্দাজ করতে পারিনি, তবে মনে হয়েছিল নাটকটি দর্শকদের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবে।

আরও পড়ুনঃ   আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা

২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত সাত বছরে নাটকেই থিতু হয়েছেন। দীর্ঘ এই পথচলা নিয়ে পায়েল বলেন, কীভাবে যে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারিনি। প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা ছিল।

দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী। বলেন, একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই।

আরও পড়ুনঃ   রাধা হয়ে তোপের মুখে তামান্না

বর্তমানে বেশ খানিকটাই কাজের চাপে আছেন কেয়া পায়েল- এমনটিই জানালেন সংবাদ মাধ্যমে। ‘এটা আমাদের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপন ও একক নাটকের কাজও হাতে রয়েছে। সামনের ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলে আশা তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১০

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১১

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৩

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৪

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৫

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৬

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৮

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

২০

Design & Developed by: BD IT HOST